রবিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

কফি এনিমা কি সত্যিই শরীর ডিটক্স করে? জানুন স্বাস্থ্যঝুঁকি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:২৯ এম ই-পেপার প্রিন্ট ভিউ
কফি এনিমা কি সত্যিই শরীর ডিটক্স করে? জানুন স্বাস্থ্যঝুঁকি

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্য সচেতনতার নামে নানা ধরনের ডিটক্স ট্রেন্ডের হিড়িক পড়ে যায়। এর মধ্যে অন্যতম আলোচিত একটি পদ্ধতি হলো ‘কফি এনিমা’। কোষ্ঠকাঠিন্য দূর করা, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া, লিভার পরিষ্কার রাখা কিংবা ওজন কমানোর মতো নানা চটকদার দাবি করা হয় এই পদ্ধতি নিয়ে।কিন্তু চিকিৎসাবিজ্ঞানের কঠোর দৃষ্টিতে কফি এনিমা মোটেও কোনো নিরীহ ঘরোয়া স্বাস্থ্যচর্চা নয়।

এর কথিত উপকারের পক্ষে কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই, বরং ভুলভাবে বা বারবার ব্যবহারের ফলে শরীরে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

এনিমা মূলত একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে মলত্যাগে সহায়তা বা নির্দিষ্ট চিকিৎসাগত প্রয়োজনে মলদ্বার দিয়ে তরল প্রবেশ করানো হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহৃত মানসম্মত এনিমা আর ঘরে বসে কফি দিয়ে ডিটক্স করার চেষ্টা এক বিষয় নয়। গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের মতে, কফি এনিমার মাধ্যমে শরীর পরিষ্কার করা, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো কিংবা শরীর থেকে টক্সিন বের করে দেওয়ার দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

আমাদের শরীর প্রাকৃতিকভাবেই বর্জ্য ও বিপাকজাত পদার্থ প্রক্রিয়াজাত করে বের করে দেওয়ার নিজস্ব সক্ষমতা রাখে। লিভার, কিডনি, ফুসফুস ও পরিপাকতন্ত্র এই কাজে নিরলস ভূমিকা পালন করে। তাই শরীর থেকে বিষ বের করার জন্য কফি এনিমার প্রয়োজনীয়তার পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

সুস্থ থাকতে নাটকীয় ডিটক্সের চেয়ে পর্যাপ্ত পানি পান, সুষম ও আঁশযুক্ত খাবার গ্রহণ, নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুম অনেক বেশি কার্যকর।

কফি এনিমার সম্ভাব্য জটিলতার মধ্যে অন্ত্রের প্রদাহ অন্যতম। ২০২০ সালে প্রকাশিত একটি সিস্টেমেটিক রিভিউতে গবেষকেরা স্ব-প্রয়োগ করা কফি এনিমা–সম্পর্কিত কেস রিপোর্টগুলো পর্যালোচনা করেন। এতে অন্ত্রের প্রদাহসহ একাধিক ক্ষতিকর ঘটনার তথ্য উঠে আসে। একটি কেস রিপোর্টে দেখা গেছে, একজন সুস্থ ব্যক্তি কফি এনিমা নেওয়ার পর ‘প্রোক্টোকোলাইটিস’ বা মলদ্বার ও কোলনের প্রদাহে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তির তলপেটে তীব্র ব্যথা, রক্তপাত ও বারবার মলত্যাগের অনুভূতির মতো উপসর্গ দেখা দিয়েছিল। অর্থাৎ পেট পরিষ্কারের আশায় নেওয়া একটি পদ্ধতি উল্টো অন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।

ঘরে বসে এনিমা তৈরি ও ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতার অভাব বড় ঝুঁকি তৈরি করে। ব্যবহৃত যন্ত্রপাতি বা তরল জীবাণুমুক্ত না হলে শরীরে সংক্রমণের ঝুঁকি থাকে। কফি এনিমা নিয়ে প্রকাশিত চিকিৎসাবিষয়ক প্রতিবেদনে গুরুতর সংক্রমণ এমনকি সেপসিসের ঘটনাও নথিবদ্ধ হয়েছে। সেপসিস হলো সংক্রমণের বিরুদ্ধে শরীরের অতিরিক্ত ও বিপজ্জনক প্রতিক্রিয়া, যা বিভিন্ন অঙ্গের কার্যকারিতাকে বিপন্ন করে তুলতে পারে। কোনো কিছু প্রাকৃতিক বা ঘরোয়া হলেই সেটি নিরাপদ—এই ধারণাটি এখানে ভুল প্রমাণিত হয়।

বারবার এনিমা ব্যবহারের ফলে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে। সোডিয়াম ও পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইট হৃদ্‌স্পন্দন, স্নায়ু ও পেশির স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চিকিৎসাবিষয়ক সাহিত্যে কফি এনিমার সঙ্গে সম্পর্কিত কয়েকটি মৃত্যুর ঘটনাও নথিবদ্ধ হয়েছে, যেখানে ময়নাতদন্তে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে হৃদ্‌রোগ, কিডনি বা লিভারের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি।

অনেকে কোষ্ঠকাঠিন্যের দ্রুত সমাধান হিসেবে এনিমার ওপর নির্ভর করেন। সাময়িকভাবে মলত্যাগ হলেও এটি দীর্ঘমেয়াদে কোনো সমাধান নয়। অতিরিক্ত এনিমা ব্যবহারে কোলনের স্বাভাবিক কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে, যা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া বারবার ঘরোয়া উপায়ে সমস্যা সামলাতে গিয়ে কোষ্ঠকাঠিন্যের প্রকৃত কারণ—যেমন খাদ্যাভ্যাস, ওষুধ বা হরমোনজনিত সমস্যা—অজানাই থেকে যায়।

কফি এনিমার কার্যকারিতা নিয়ে ২০২০ সালের ওই সিস্টেমেটিক রিভিউতে কোনো ইতিবাচক প্রমাণ পাওয়া যায়নি। গবেষকদের স্পষ্ট সিদ্ধান্ত ছিল, নিরাপত্তা ও কার্যকারিতার পর্যাপ্ত প্রমাণ না থাকায় কফি এনিমাকে স্ব-যত্নের পদ্ধতি হিসেবে সুপারিশ করা যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হলেই কোনো পদ্ধতি বৈজ্ঞানিকভাবে নিরাপদ বা কার্যকর হয়ে যায় না, এটিই এই ট্রেন্ডের বড় শিক্ষা।

কোষ্ঠকাঠিন্য হলেই এনিমা করার প্রয়োজন নেই। বরং খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনা বেশি জরুরি। তবে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, পেটে তীব্র ব্যথা, পায়খানার সঙ্গে রক্তপাত, অকারণে ওজন কমে যাওয়া কিংবা হঠাৎ মলত্যাগের অভ্যাসে বড় পরিবর্তন দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কফি সকালের প্রিয় পানীয় হতে পারে, কিন্তু সেই পানীয়কে শরীরের অন্য পথে ব্যবহার করলেই তা স্বাস্থ্যকর হয়ে যায় না। সূত্র: হেলথলাইন, ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ, গুড আর এক্স।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট মৃত ৯১৫

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:০২ এম
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ফরম বিতরণ করা হয়। প্রথম দিনে অন্তত ৭০ জন নেত্রী ৫ হাজার টাকা মূল্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপির সহ-দফতর সম্পাদক তারিকুল আলম তেনজিং জানান, ফরম বিক্রি থেকে দলটির মোট আয় হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।

মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে নয়াপল্টনে পার্টি অফিসের সামনে দিনভর ব্যাপক কর্মচঞ্চলতা দেখা যায়। নেতাকর্মীদের মিছিল, স্লোগান ও জটলায় উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা ও দলীয় সমীকরণ নিয়ে আলোচনা চালান সমর্থকরা। প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট আসমা আজিজ, মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লাসহ বেশ কয়েকজন শীর্ষ নেত্রী।

আরও পড়ুন: ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

ঘোষিত সময়সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে পূরণকৃত ফরম জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় প্রতিটি প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা জমা নেওয়া হবে। আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর জেরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করলে সংরক্ষিত আসনটি শূন্য হয়।

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com

১৮ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:২৩ এম
১৮ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

১৮ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার জেরে নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটের সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। সাময়িকভাবে বন্ধ হওয়া এই ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: মর্যাদাপূর্ণ ফেরাতে বৈশ্বিক উদ্যোগ চান ঢাবি উপাচার্য

তবে জরুরী প্রয়োজনে যাত্রীদের যাতায়াত সচল রাখতে বিকল্প পথ হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। যাত্রীরা এসব বিমানবন্দর হয়ে সৌদি আরবে গমন কিংবা বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবেন।

আরও পড়ুন: তাজমিন মৃত্যুর ঘটনা: হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে নারী সুরক্ষা সংক্রান্ত

যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর বদলে বড় পরিসরের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে, যার ফলে প্রতি ফ্লাইটে আসন সংখ্যা ১৪৮টি করে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি বিশেষ ফ্লাইট যুক্ত করা হয়েছে। টিকিট রি-ইস্যু বা ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন: মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com

তাজমিন মৃত্যুর ঘটনা: হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে নারী সুরক্ষা সংক্রান্ত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:১৭ এম
তাজমিন মৃত্যুর ঘটনা: হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে নারী সুরক্ষা সংক্রান্ত

তাজমিন মৃত্যুর ঘটনা: হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে নারী সুরক্ষা সংক্রান্ত

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এক আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করে।

আরও পড়ুন: ইয়েমেনে সংঘর্ষ ও বিমান হামলায় দুই শতাধিক হুথি হতাহতের

মামলার আবেদনকারী আইনজীবী মোহাম্মদ রাশেদ জানান, রাজু প্রতারণার মাধ্যমে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসেন। গত ৬ অক্টোবর তারা একটি হোটেলের কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত কাটান। আইনজীবী অভিযোগ করেন, ভালোবাসার অভিনয় করে তাজমিনকে কক্সবাজারে এনে ধর্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার বিচার নিশ্চিত করতে বিবেকের তাড়নায় তিনি মামলাটি করেছেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনে আইনজীবী তাজমিনের বয়সের বিষয়টিও আদালতকে অবহিত করেন। এর আগে গত ১১ অক্টোবর রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজারে যায়। তবে কুমিল্লা পুলিশ তাকে নিতে অস্বীকৃতি জানালে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হয়।

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com