লঘুচাপে চট্টগ্রামে প্রবল বৃষ্টি, হাঁটু পানিতে ডুবেছে আগ্রাবাদ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম নগরে রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতভর প্রবল বৃষ্টিপাত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালেও এই বৃষ্টি অব্যাহত থাকায় অফিসগামী মানুষসহ সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে নগরের মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি...