তরুণদের বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে মোদির রাজনৈতিক ভাবমূর্তি

তরুণদের বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে মোদির রাজনৈতিক ভাবমূর্তি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতার মূল ভিত্তি হিসেবে ধরা হয় তাঁর শক্তিশালী ও আত্মবিশ্বাসী ভাবমূর্তিকে। তবে তরুণদের গড়ে তোলা বর্তমান আন্দোলন এবং তা দমনে নেওয়া কঠোর অবস্থান সেই ইমেজে চিড় ধরাচ্ছে বলে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: সৌদিতে বিমানবন্দর বন্ধে ১০৭ ফ্লাইট বাতিল
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের রিডার ও সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ড. সুবীর সিনহা বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণী মত দিয়েছেন। তাঁর মতে, চলমান আন্দোলনের প্রভাব কেবল রাষ্ট্রীয় যন্ত্রের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত কিংবা বিরোধী কর্মীদের গ্রেপ্তারের মধ্যেই আটকে নেই।
আরও পড়ুন: ইরানে মহানবীকে কটূক্তির অভিযোগে তরুণীর মৃত্যুদণ্ড
ড. সুবীর সিনহা উল্লেখ করেন যে বিক্ষোভ সামলাতে সরকারের এই দমনমূলক মনোভাব ভারতের রাজনৈতিক কর্তৃত্ব এবং সেখানকার গণতান্ত্রিক ও প্রশাসনিক কাঠামোর দুর্বলতাকে স্পষ্ট করে তুলছে। এতে করে শাসকগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভারতের তরুণ সমাজের এই গণবিক্ষোভ কি মোদির দীর্ঘদিনের তৈরি রাজনৈতিক নিয়ন্ত্রণ ভেঙে দিতে সক্ষম হবে, নাকি রাষ্ট্রীয় শক্তিতে সংঘাত আরও বাড়বে—তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নজরদারি অব্যাহত রয়েছে। ফ্রান্স টোয়েন্টিফোর ইংলিশের বরাতে এ তথ্য জানা গেছে।






















