শনিবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:০৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন

গণপূর্ত অধিদপ্তরের ই/ এম পি এন্ড ডি জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান ক্ষমতার অপব্যবহার করে, অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পে প্রভাব খাটিয়ে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন। আত্মীয়ের মাধ্যমে নিজ দপ্তরে পরোক্ষভাবে ঠিকাদারী করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অর্জিত কালো টাকার বলে দুর্নীতির সংবাদ প্রকাশ বন্ধ করার জন্যে সাংবাদিকদের হামলা-মামলার হুমকি প্রদান করছেন বলে অভিযোগ উঠেছে।

২৭ এপ্রিল-২০২৬ তারিখে ধানমন্ডি নিবাসী এলাহী নেওয়াজ খান কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বরাবর দায়েরকৃত এক অভিযোগ পত্রে এমনই দাবি করা হয়েছে। অভিযোগ পত্রের অনুলিপি দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফিনানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

উত্থাপিত অভিযোগপত্রে বলা হয়েছে,অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান এর ঢাকা শহরে রয়েছে একাধিক প্লট ও ফ্ল্যাট। রয়েছে প্রাইভেট গাড়ি। গ্রামের বাড়িতে রয়েছে বিলাশবহুল বাংলো ও খামারবাড়ি। নিজের ও পরিবারের সদ্যস্যদের নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে কয়েক কোটি টাকার এফডিআর। তার সম্পদ জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। মো. আলমগীর খান ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয় পত্রের বিপরীতে ব্যাংক ব্যালেন্স ও সম্পদের অনুসন্ধান করলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।

অভিযোগপত্রে আরো বলা হয়েছে, অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকা মানিলন্ডারিং প্রক্রিয়ায় কানাডায় পাচার করে; সেখানে বাড়ি ক্রয় করেছেন এবং ব্যবসায় বিনিয়োগ করেছেন বলে জনশ্রুতি রয়েছে।

এছাড়া, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান ও তার পরিবারের সদস্যরা অর্জিত বৈধ-অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদের প্রকৃত তথ্য আয়কর ফাইলে গোপন করে নিয়মিত আয়কর ফাঁকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা জোনের ই/এম ডিভিশন দুর্নীতি, অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়েছেন ঢাকা জোনের সদ্য সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আলমগীর খান। সিসি ক্যামেরা না লাগিয়ে কোটি টাকা আত্মসাৎ, গাড়ি চালকের বেতন বাবদ ৮৭ লক্ষ টাকা অপচয়, জনবল থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক নিয়োগ দেখিয়ে অর্থ লুটপাট এবং অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন মোঃ আলমগীর খান। সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কোনো সিসি ক্যামেরা স্থাপন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১৮ লাখ টাকা বিল পরিশোধ করেছে ই/ত্রম বিভাগ-৬। অপরদিকে ই/এম বিভাগ-৮ দুটি গাড়ির বিপরীতে ৩১ জন চালকের পেছনে বছরে অতিরিক্ত ব্যয় করেছে ৮৭ লাখ টাকা। ২০১৬-১৭ সালের অডিট রিপোর্টে এই অনিয়ম কর্তৃপক্ষের নজরে এলেও গণপূর্ত অধিদপ্তর কোন এক অজানা কারণে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেনি।

অডিট রিপোর্ট অনুযায়ী, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল (ই/এম) বিভাগ-৬ ঢাকার নির্বাহী প্রকৌশলী কার্যালয় ৩টি ১৬ চ্যানেল বিশিষ্ট ডিডিআর, ১২টি পিটিডোর ক্লোজ সার্কিট ক্যামেরা, ৩টি ডিসপ্লে মনিটর, ১০টি ডে নাইট ভিশন ক্যামেরাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মালামাল চুক্তি অনুযায়ী সরবরাহ ও স্থাপনের জন্য মাত্র দুদিনে একজন ঠিকাদারকে তিনটি কার্যাদেশ দেয়। উপ-বিভাগীয় প্রকৌশলীর পত্র স্মারক নং- ৩৫০২ (তারিখ; ১৪-০৬-২০১৬) এবং স্মারক নং-৩৫০৭ ও ৩৫০৮ (তারিখ:১৫- ০৬-২০১৬)- এর মাধ্যমে চুক্তি মোতাবেক ঠিকাদার প্রতিষ্ঠানকে ১ কোটি ১৮ লাখ ৮১ হাজার টাকা বিল পরিশোধ করে। চূড়ান্ত বিল পরিশোধ করা হলেও কাজ গুলো আজও সমাপ্ত হয়নি। একই বছরের ২০ অক্টোবর অডিট বিভাগের কর্মকর্তারা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে সরেজমিন গিয়ে দেখতে পান, সিসি ক্যামেরাগুলো ব্যবহার অযোগ্য হয়ে যাচ্ছে। পর্যাপ্ত কারিগরি লোক থাকার পরও যন্ত্রগুলো কাজে আসছে না অথচ বিদ্যুৎ বিল অস্বাভাবিক বলে অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। নথি, মাঠপর্যায়ের বাস্তবতা ও অডিট রিপোর্ট বিশ্লেষণে যে চিত্র উঠে এসেছে, তা কেবল অনিয়ম নয়, বরং একটি সুসংগঠিত, পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় অর্থ লুটপাটের ভয়াবহ নজির। আর লুটপাটের নেতৃত্বে রয়েছেন মোঃ আলমগীর খান।

ই/এম বিভাগ-৮ এ সরকারি মালিকানাধীন মাত্র দুটি গাড়ি কার্যকর অবস্থায় রয়েছে। অথচ সরকারি নথিতে নিয়মিতভাবে ৩১ জন চালকের বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছে। শুধু এই একটি খাতেই বছরে প্রায় ৮৭ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। মাঠপর্যায়ে অনুসন্ধানে এসব তথাকথিত চালকের কোনো বাস্তব উপস্থিতি পাওয়া যায়নি। অধিকাংশ নামই কাগজে-কলমে সৃষ্টি করা। অর্থাৎ, ভুয়া নিয়োগ দেখিয়ে নিয়মিতভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ উত্তোলন করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খানের পকেটে যাচ্ছে। বিভাগের অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী পর্যাপ্ত স্থায়ী জনবল থাকার পরও নিয়ম বহির্ভূতভাবে দৈনিক মজুরি, চুক্তিভিত্তিক ও অস্থায়ী জনবল দেখিয়ে অতিরিক্ত বিল তোলা হয়েছে। এটি কোনো প্রশাসনিক ভুল নয়; বরং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ দুর্নীতির চক্র। এখানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারী, হিসাব শাখা এবং অনুমোদনকারী কর্তৃপক্ষ ম্যানেজ করেই এই লুটপাট চলছে। অভ্যন্তরীণ ও বহিরাগত একাধিক অডিট রিপোর্টে এসব আর্থিক অসঙ্গতি, অযৌক্তিক ব্যয় ও নথিভিত্তিক গরমিল স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবুও রহস্যজনক কারণে এসব প্রতিবেদনের ভিত্তিতে কোনো কার্যকর তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্যে মো. আলমগীর খান এর হোয়াটসএ্যাপে অভিযোগপত্র সম্বলিত বার্তা প্রদান করা হলেও তিনি কোন রেসপন্স করেন নি। অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর হোয়াটসএ্যাপে অভিযোগপত্র পাঠিয়ে তার মতামত জানতে চাওয়া হলে;তিনিও কোন মন্তব্য করেন নি।

আরও পড়ুন: জুড়ীতে কোটি টাকার অবৈধ বিদ্যুৎ বিল ১০ লাখে রফাদফা

আরও পড়ুন: গাজীপুরের শ্রীপুরে হানিট্র্যাপ চক্রের চার সদস্য আটক, এলাকাবাসীর হাতে ধরা

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com

বিশ্বব্যাংকের সাথে নতুন অংশীদারি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:২৯ পিএম
বিশ্বব্যাংকের সাথে নতুন অংশীদারি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করেছেন যে বাংলাদেশ বিশ্বব্যাংকের সাথে একটি নতুন অংশীদারি কাঠামো চুক্তি করতে যাচ্ছে। তিনি ১৬ অক্টোবর (শুক্রবার) ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের এই তথ্য দেন।

আরও পড়ুন: কাতারে বাংলাদেশি শেফদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এই বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নির্বাচনী ইশতেহার ও কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি জানান, আগামী পাঁচ বছরের জন্য একটি সুনির্দিষ্ট উন্নয়ন কাঠামো চুক্তি তৈরি করা হচ্ছে। এই চুক্তি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পূর্ণাঙ্গ অধিবেশনের বক্তব্যের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে স্বল্প আয়ের দেশগুলোর জন্য পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিই সবচেয়ে বড় শক্তি। তিনি আরও উল্লেখ করেন যে, সরকার হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের টেকসই উন্নয়নে সকল উন্নয়ন সহযোগীর আন্তরিক সমর্থন ও যৌথ প্রয়াস অব্যাহত থাকবে বলে সংস্থা দুটির প্রধানরা আশাবাদ ব্যক্ত করেছেন।

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com

কাতারে বাংলাদেশি শেফদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম
কাতারে বাংলাদেশি শেফদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

কাতারে বাংলাদেশি শেফদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

কাতারে কর্মরত বাংলাদেশি শেফদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নিজেদের সুদৃঢ় ঐক্যের প্রত্যয় নিয়ে ‘বাংলাদেশ শেফ কমিউনিটি কাতার’ নামের একটি নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। দোহার ঘরোয়া রেস্টুরেন্টে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই আত্মপ্রকাশ ঘটে।

৪৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন মো. আলী হোসেনকে সভাপতি এবং জয়নুল আবেদিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে মোট ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

  • সঞ্চালনায় ছিলেন মাহমুদ ফয়সাল।
  • বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন শাহজাহান সাজু, আমিনুল হক, বেলায়েত হোসেন আরজু, কাউছার হোসেন এবং সংগঠনের প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম চয়ন।
  • অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান রাসেল, অহিদুল ইসলাম, মিরাজ হোসেন এবং উপদেষ্টা শাহজালাল ও জসিম উদ্দিন।

সমাবেশে বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মিলিত ও ঐক্যবদ্ধ উদ্যোগের ফলে কাতারের আন্তর্জাতিক আতিথেয়তা ও খাদ্যশিল্পে বাংলাদেশি শেফদের সুদৃঢ় অবস্থান তৈরি হবে এবং বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার প্রাণহানি

আরও পড়ুন: বিশ্বব্যাংকের সাথে নতুন অংশীদারি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার প্রাণহানি

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম
কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার প্রাণহানি

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার প্রাণহানি

কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছার জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত কাউছার স্থানীয় আরেক নেতা কবিরের ছোট ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্রখিল এলাকায় একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই বিষয়ে নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এর ঠিক পরের দিন সকালে বিরোধপূর্ণ জমির কাছাকাছি পৌঁছালে প্রতিপক্ষের লোকজন কাউছারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে কলকাতা ও মুম্বাইসহ দক্ষিণ এশিয়ার কোটি মানুষের বসত হারানোর ঝুঁকি

গুরুতর আহতাবস্থায় তাকে দ্রুত কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: কাতারে বাংলাদেশি শেফদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com