শনিবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রাজশাহীতে রিকশা সরানো নিয়ে হাতাহাতি, হাসপাতালে রিকশাচালকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:৪৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
রাজশাহীতে রিকশা সরানো নিয়ে হাতাহাতি, হাসপাতালে রিকশাচালকের মৃত্যু

রাজশাহীতে রিকশা সরানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতির পর এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. পলাশ (৪৫)। তিনি নগরের রাজারহাতা এলাকার বাসিন্দা। ঘটনার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পলাশ আগে থেকেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে রক্তচাপ মাপার জন্য তিনি মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। সেখানে রিকশা রাখায় কিছুটা যানজট তৈরি হয়।

এ সময় পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাকে রিকশাটি সরিয়ে নিতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মীমাংসা করে। পরে স্থানীয় লোকজন অসুস্থ পলাশকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিহত পলাশের পরিবারের পক্ষ থেকে সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে হত্যা মামলা করার জন্য থানায় এজাহার দেওয়া হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী দৈনিক দিগন্ত প্রতিদিনকে জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা থানায় এজাহার জমা দেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঙ্গে কারও দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: শনিবার সুনামগঞ্জের কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আরও পড়ুন: বরিশাল আদালতপাড়ায় বোমা বিস্ফোরণ, অজ্ঞাতদের আসামি করে মামলা

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:০২ এম
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ফরম বিতরণ করা হয়। প্রথম দিনে অন্তত ৭০ জন নেত্রী ৫ হাজার টাকা মূল্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপির সহ-দফতর সম্পাদক তারিকুল আলম তেনজিং জানান, ফরম বিক্রি থেকে দলটির মোট আয় হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।

মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে নয়াপল্টনে পার্টি অফিসের সামনে দিনভর ব্যাপক কর্মচঞ্চলতা দেখা যায়। নেতাকর্মীদের মিছিল, স্লোগান ও জটলায় উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা ও দলীয় সমীকরণ নিয়ে আলোচনা চালান সমর্থকরা। প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট আসমা আজিজ, মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লাসহ বেশ কয়েকজন শীর্ষ নেত্রী।

আরও পড়ুন: ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

ঘোষিত সময়সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে পূরণকৃত ফরম জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় প্রতিটি প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা জমা নেওয়া হবে। আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর জেরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করলে সংরক্ষিত আসনটি শূন্য হয়।

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com

১৮ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:২৩ এম
১৮ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

১৮ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার জেরে নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটের সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। সাময়িকভাবে বন্ধ হওয়া এই ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: মর্যাদাপূর্ণ ফেরাতে বৈশ্বিক উদ্যোগ চান ঢাবি উপাচার্য

তবে জরুরী প্রয়োজনে যাত্রীদের যাতায়াত সচল রাখতে বিকল্প পথ হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। যাত্রীরা এসব বিমানবন্দর হয়ে সৌদি আরবে গমন কিংবা বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবেন।

আরও পড়ুন: তাজমিন মৃত্যুর ঘটনা: হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে নারী সুরক্ষা সংক্রান্ত

যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর বদলে বড় পরিসরের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে, যার ফলে প্রতি ফ্লাইটে আসন সংখ্যা ১৪৮টি করে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি বিশেষ ফ্লাইট যুক্ত করা হয়েছে। টিকিট রি-ইস্যু বা ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন: মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com

তাজমিন মৃত্যুর ঘটনা: হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে নারী সুরক্ষা সংক্রান্ত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:১৭ এম
তাজমিন মৃত্যুর ঘটনা: হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে নারী সুরক্ষা সংক্রান্ত

তাজমিন মৃত্যুর ঘটনা: হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে নারী সুরক্ষা সংক্রান্ত

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এক আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করে।

আরও পড়ুন: ইয়েমেনে সংঘর্ষ ও বিমান হামলায় দুই শতাধিক হুথি হতাহতের

মামলার আবেদনকারী আইনজীবী মোহাম্মদ রাশেদ জানান, রাজু প্রতারণার মাধ্যমে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসেন। গত ৬ অক্টোবর তারা একটি হোটেলের কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত কাটান। আইনজীবী অভিযোগ করেন, ভালোবাসার অভিনয় করে তাজমিনকে কক্সবাজারে এনে ধর্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার বিচার নিশ্চিত করতে বিবেকের তাড়নায় তিনি মামলাটি করেছেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনে আইনজীবী তাজমিনের বয়সের বিষয়টিও আদালতকে অবহিত করেন। এর আগে গত ১১ অক্টোবর রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজারে যায়। তবে কুমিল্লা পুলিশ তাকে নিতে অস্বীকৃতি জানালে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হয়।

External comments notice: You may need to sign in to the external service to view or post comments.
dailydigantapratidin.com
dailydigantapratidin.com