পাঠ্য বইয়ের বিতর্কে এনসিটিবি’র ৯ কর্মকর্তা বদলি

২০২৭ শিক্ষাবর্ষ শুরু হতে হাতে সময় বাকি আর মাত্র দুই মাস। এর মধ্যেই পাঠ্য বইয়ের বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। রাজনৈতিক প্রতীক ব্যবহারের বিতর্ক ওঠার পর বই সংশোধন ও পুনর্মুদ্রণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে বিতরণ হওয়া প্রায় ২০ লাখ বই ফেরত আনার প্রক্রিয়া চলছে। এই পুরো প্রক্রিয়ায় সরকারের গচ্চা যাচ্ছে প্রায় ১৭ কোটি টাকা। বর্তমানে প্রতিটি বই ছাপাতে প্রায় ৫৭ টাকা খরচ হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কিন্তু এরই মধ্যে পাঠ্য বই নিয়ে বেধেছে তালগোল। সংশোধনের পর আবার বিতরণ হবে পাঠ্য বইগুলো। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বই সংশোধন ও পুনর্মুদ্রণের কারণে সরকারের অতিরিক্ত প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে। কর্মকর্তাদের কী কারণে বদলি করা হয়েছে, তা তিনি জানেন না বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: নির্বাচনে জিততে ইরানের হামলার ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ের ‘দাঁড়িপাল্লা’র ছবি নিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়। প্রজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহৃত এই ছবিটি একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীকের সঙ্গে মিলে যাওয়ায় আপত্তি ওঠে। যদিও এর আগে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের বইয়েও এই প্রতীক ছিল। পরিস্থিতি সামাল দিতে এনসিটিবি প্রথমে প্রতীক পরিবর্তনের সিদ্ধান্ত নিলেও পরে জানায়, জ্ঞানের পিরামিডের স্তরগুলোতে কোনো আইকনই রাখা হবে না। এনিয়ে অস্থিরতা বিরাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি)। ২০২৬ শিক্ষাবর্ষের বইয়ে সেটির পরিবর্তে মানুষের মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়। এনসিটিবি’র সদস্য এ কে এম শওকত আলী খান জানান, এ বছর বইয়ে চারটি স্তরের নাম থাকবে, তবে কোনো আইকন থাকবে না। পরবর্তী সময়ে বিষয়গুলো আরও পরিমার্জন করা হবে।
আরও পড়ুন: ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আজ নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ
বইয়ের ছবি সংক্রান্ত বিতর্কের রেশ ধরে সোমবার এনসিটিবি’র ৯ জন কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৯শে অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে রোববার আইসিটি বই সম্পাদনার দায়িত্বে থাকা গবেষণা কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল জোবায়েরকেও বদলি করা হয়। আগের দিন বদলি করা হয়েছিল আরেক কর্মকর্তাকে। তারা সবাই বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওইদিন অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
শুধু আইসিটি বই নয়, প্রাথমিক পর্যায়ের বাংলা, ইংরেজি ও বিজ্ঞান বইয়ের ছবি নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে মোট ৮২টি ‘নৌকা’র ছবি ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে ৩৪টি, দ্বিতীয় শ্রেণিতে ২৩টি এবং তৃতীয় শ্রেণিতে ২৫টি ছবি রয়েছে। এসব বিতর্কিত ছবি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এনসিটিবি’র অভ্যন্তরেই অসন্তোষ তৈরি হয়েছে।
সব মিলিয়ে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে সংশোধিত বই মাঠপর্যায়ে পৌঁছানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে এনসিটিবি। তবে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করা বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বদলির বিষয়ে এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, এটি শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত এবং এ বিষয়ে তার কোনো সম্পৃক্ততা বা বিস্তারিত তথ্য নেই।

















