৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয়

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের এক অবিশ্বাস্য ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি নিয়ে বৈশ্বিক বিশ্লেষকদের চাঞ্চল্যকর মূল্যায়ন
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল লঙ্কানরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ৪২৯ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। দলটির ব্যাটার হ্যারি ব্রুক মাত্র ১১৪ বলে ক্যারিয়ারের দ্রুততম দ্বিশতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১১৬ বলে ১০ ছক্কা ও ২১ চারে ২০২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি। এছাড়া জো রুট ৬৯, টম ব্যান্টন ৫০ এবং উইল জ্যাকস ৩০ বলে অপরাজিত ৬৬ রান সংগ্রহ করেন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড।
আরও পড়ুন: ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রন জানালেন নেতানিয়াহু
জবাবে ৪৩০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লঙ্কান ব্যাটাররা দারুণ ছন্দ দেখান। পবন রথনায়েক ১০৬ বলে ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া আভিষ্কা ফার্নান্দো ৮৩ বলে ৯৭ রান এবং দাসুন শানাকা ৫০ বলে ঝড়ো গতিতে ৯৭ রানের ইনিংস খেলে জয়ের পথ প্রশস্ত করেন। ম্যাচের শেষ দিকে জানিথ লিয়ানাগে মাত্র ২৭ বলে অপরাজিত ৬১ রানের লড়াকু ইনিংস খেললে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৪৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৩০ রান তুলে তারা ঐতিহাসিক জয় নিশ্চিত করে। এবার ৪৩০ রান তাড়া করে সেই তালিকায় দ্বিতীয় স্থানে নিজেদের নাম লেখাল শ্রীলঙ্কা। ।
ওয়ানডেতে রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ডটি এখনও দক্ষিণ আফ্রিকার দখলে। ২০০৬ সালে তারা অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করে ৪৩৮ রান তুলে জয় পেয়েছিল। সেই ঐতিহাসিক তালিকার দ্বিতীয় স্থানে এখন জায়গা করে নিল শ্রীলঙ্কার এই জয়। হ্যারি ব্রুকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি ম্লান করে দেওয়া এই জয় লঙ্কান ক্রিকেট ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর ঘটনা হিসেবে বিবেচিত হবে।






















