মার্কিন সিনেটর: ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তায় যাওয়া একদল মার্কিন নাগরিককে ইসরাইলি বাহিনীর আটকের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনার তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, মার্কিন প্রশাসনের উচ্চপদস্থদের নীরবতার কারণেই ইসরাইল দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। এই পরিস্থিতিতে দায়িত্বরত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নিষ্ক্রিয়তাকে তিনি সরাসরি প্রশ্নবিদ্ধ করেছেন।
আরও পড়ুন: রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর: ৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ
আরও পড়ুন: নাব্যতা ও শিল্পবর্জ্যের দূষণে মৃতপ্রায় হবিগঞ্জের সুতাং নদী
ঘটনার সূত্রপাত ঘটে পশ্চিম তীরে জলপাই সংগ্রহের কাজে থাকা ফিলিস্তিনিদের নিরাপত্তা দিতে গিয়ে। ওই দলে ডেমোক্র্যাট দল থেকে প্রতিনিধি পরিষদের প্রার্থী ব্র্যাড ল্যান্ডারসহ বেশ কয়েকজন মার্কিন প্রতিনিধি ও ধর্মযাজক উপস্থিত ছিলেন। ইসরাইলি কর্তৃপক্ষ তাদের আটক করলেও পরে ব্র্যাড ল্যান্ডারকে মুক্তি দেওয়া হয়। তবে তার সঙ্গে থাকা অন্য আন্দোলনকারীরা এখনো বন্দি অবস্থায় রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সিনেটর ভ্যান হোলেন বলেন, শুধুমাত্র একজনকে মুক্তি দিলেই বিষয়টি শেষ হয়ে যায় না। তিনি ইসরাইলি সরকারকে অবিলম্বে বাকি বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিনেটরের মতে, ইসরাইল যদি আমেরিকানদের সঙ্গেই এ ধরনের আচরণ করার সাহস পায়, তবে সাধারণ ফিলিস্তিনিদের ওপর তারা কতটা ভয়াবহ নির্যাতনের মাত্রা চালাচ্ছে তা সহজেই অনুমেয়। এই ঘটনা দেশটির বিচারহীনতার সংস্কৃতির চরম বহিঃপ্রকাশ বলেও তিনি মন্তব্য করেন।


















