ের জবাব চেয়েছে ঢাকা: সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ

সৌদি আরবের মক্কা অঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিচার ও দণ্ড সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ঢাকা। গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তার নামে ওই দুই বাংলাদেশির দণ্ড কার্যকর করা হয়। বিচারকের স্বেচ্ছাধীন ক্ষমতার আওতায় তাদের এই সাজা দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঘটনার পর গত ১৯ অক্টোবর জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক চিঠি পাঠানো হয়। চিঠিতে বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা দাবি করা হয়েছে।
আরও পড়ুন: এল ক্লাসিকোর উত্তাপ: আজ পর্দায় রিয়াল-বার্সাসহ থাকছে নানা খবর
চিঠিতে অভিযুক্তদের অপরাধের ধরন, অপরাধ সংঘটনের সময় ও স্থান এবং গ্রেপ্তারের তারিখ জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি দণ্ডাদেশের সত্যায়িত অনুলিপিসহ আইনি প্রক্রিয়া পর্যালোচনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বিচার চলাকালীন অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না বা তারা আইনগত সহায়তা চেয়েছিলেন কি না, সে বিষয়েও সুনির্দিষ্ট উত্তর চাওয়া হয়েছে।
এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা জানতে চেয়েছে, ঠিক কী উপায়ে এই দণ্ড বাস্তবায়ন করা হয়েছে। দণ্ড কার্যকরের পর ওই দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে কোথায় রাখা হয়েছে এবং তাদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে নাকি সৌদি আরবে দাফন করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ।


















