এক দশক পর চরকিতে রাজ-তুষির প্রথম সিনেমা আইসক্রিম

শরীফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি এক দশক পর এখন দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। গত সোমবার রাত ১২টা থেকে প্ল্যাটফর্মটিতে সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। চরকিতে মুক্তি পাওয়ায় তাঁদের সেই আবদার পূরণের সুযোগ হলো।
আরও পড়ুন: সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান
নিজের অভিনয়জীবনের ভিত্তি হিসেবে আইসক্রিমকে দেখেন শরীফুল রাজ। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করার অভিজ্ঞতা, রিহার্সালের মুহূর্ত কিংবা পরিচালকের দিকনির্দেশনা এখনো তার স্মৃতিতে জীবন্ত। রাজ বলেন, ‘দশ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তবে এই সিনেমাটি আমাকে আজকের অবস্থানে আসতে বড় ভূমিকা রেখেছে। যারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারেননি বা দেশের বাইরে ছিলেন, তারা এখন যেকোনো স্থান থেকে এটি দেখার সুযোগ পাচ্ছেন।’ এই অভিনেতার ভাষ্যে, ‘১০ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন আছে। কিন্তু সত্যি খুব অবাক লাগে যে কীভাবে কীভাবে সিনেমাটা করেছিলাম এবং তারও ১০ বছর পার হয়ে গেল।’।
অভিনেত্রী নাজিফা তুষির স্মৃতিতে ফিরে এসেছে প্রথম কাজের রোমাঞ্চ। তিনি বলেন, ‘তখন আমি ইন্ডাস্ট্রির কিছুই বুঝতাম না, সিনেমার ক্যানভাসে দাঁড়িয়ে যাওয়াটা ছিল অনেকটা ইচ্ছা থেকে। তবে রেদওয়ান রনির প্রতি আস্থা আর আইসক্রিম যে একটি ভালো সিনেমা হবে, সেই বিশ্বাস থেকে কাজটি করা। দশ বছর পর সিনেমাটি আবার দর্শকের সামনে আসায় বেশ ভালো লাগছে।’ ওই জায়গা থেকে আমি ছোট মানুষ, আমি ভেবেছি যে সিনেমাটা করা যায়। তখনো বলেছি, সিনেমাটা সবাই দেখুন, একবার হলেও দেখুন, এখনো তা–ই বলছি।
আরও পড়ুন: নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১০
মঞ্চনাটকে ব্যস্ত থাকা অভিনেতা কুমার উদয় এই সিনেমাটিকে কেবল অতীতের স্মৃতি হিসেবে দেখেন না। তার মতে, সিনেমাটি এখন আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। তিনি বলেন, ‘শুটিং শুরুর আগে আমাদের তিনজনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, তা দারুণ। দশ বছর পরও সিনেমাটি প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’ এমন না যে সেগুলো পাস্ট মেমরি, সেগুলো সব কালারফুল মেমরি হয়ে আছে আমার কাছে।
পরিচালক রেদওয়ান রনি জানান, গল্পের প্রয়োজনে সেই সময় নতুন মুখ বেছে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘দশ বছর আগে একঝাঁক তরুণ শিল্পীর স্বপ্ন, আবেগ আর অক্লান্ত পরিশ্রমে আইসক্রিম নির্মিত হয়েছিল। সময়ের সাথে অনেক কিছু পাল্টালেও সিনেমার মূল আবেগ আর বাস্তবতা একই রয়ে গেছে। আমার দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে এটি আমার খুব কাছের।’ দর্শকের স্মৃতির সঙ্গে মিলে গেছে সিনেমার পরিচালক ও তিন অভিনয়শিল্পীর অনুভূতিও। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের সমীকরণ বদলালেও কিছু অনুভূতি ও বাস্তবতা কখনো ফিকে হয় না।
সিনেমার সংগীত পরিচালনা ও গানগুলোও দর্শকদের পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে পারে। অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমানের কণ্ঠে ‘বোকা চাঁদ’ ও ‘পথ’-এর মতো গানগুলো দর্শকদের মুগ্ধ করেছিল। সিনেমাটিতে রাজ, তুষি ও উদয়ের পাশাপাশি এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানী, সায়েম সাদাত ও নাদিয়া খানম বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পরিচালনার পাশাপাশি এর গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনি।






















