যুক্তরাষ্ট্রে পালিয়ে যাচ্ছেন ব্রাজিলের বলসোনারো, গ্রেপ্তার দাবি লুলার দলের

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর কট্টর ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাচ্ছেন বলে জোর গুঞ্জন চলছে। তার বর্তমান অবস্থান নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে পরস্পরবিরোধী তথ্য উঠে এসেছে। কিছু প্রতিবেদন বলছে, তিনি আর্জেন্টিনা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন। বিষয়টি নিশ্চিত করতে ব্রাজিলের ফেডারেল পুলিশ আর্জেন্টাইন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছে। তবে তিনি ঠিক কোথায় রয়েছেন, তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: তিন দেহরক্ষীসহ অপহৃত কালাতের খানের ছেলে শাহজাদা মুহাম্মদ
মেট্রোপোলেস ও ফোলহা দে সাও পাওলোর মতো সংবাদমাধ্যম বলসোনারো পরিবারের ঘনিষ্ঠজনদের উদ্ধৃত করে জানিয়েছে, ফ্লাভিও এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন। তার ঘনিষ্ঠ সহযোগীদের দাবি, গত মঙ্গলবার বিকেলে তার ফ্লোরিডায় পৌঁছানোর কথা ছিল এবং সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় গ্রহণের পরিকল্পনা করেছেন। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে আগে থেকেই বার্তা পৌঁছেছে বলে গুঞ্জন রয়েছে। সিএনএন ব্রাজিলের তথ্যমতে, তিনি গত মঙ্গলবার ভোরে তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দেশ ত্যাগ করেছেন। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে বিমানটি কোথা থেকে ছেড়েছে, তা স্পষ্ট করা হয়নি। কয়েক ঘণ্টার মধ্যে তার বিমান অবতরণের কথা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম গ্রিডে বিপর্যয়, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন
ফ্লাভিও বলসোনারোর এমন আকস্মিক দেশত্যাগের ঘটনায় ব্রাজিলের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নির্বাচনে পরাজয়ের পর থেকেই লুলার দল ওয়ার্কার্স পার্টির (পিটি) আইনপ্রণেতারা তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে তারা ব্রাজিলের সুপ্রিম কোর্টের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন।
ওয়ার্কার্স পার্টির আইনপ্রণেতারা কেবল গ্রেপ্তারই নয়, বরং ফ্লাভিও বলসোনারোর নাম ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সুপ্রিম কোর্টের কাছে জোরালো দাবি জানিয়েছেন। ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে এখন এই দেশত্যাগ ও আইনি পদক্ষেপের বিষয়টি প্রধান আলোচনার কেন্দ্রে রয়েছে।

















