টানা তৃতীয়বার বিশ্বের সেরা তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল
বিশ্বের সেরা তরুণ ফুটবলার হিসেবে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন লামিনে ইয়ামাল। ২০২৬ সালের ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে পুরুষদের তরুণ প্রতিভার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নিলেন স্পেনের এই তরুণ তারকা। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড টানা তৃতীয়বারের মতো এই স্বীকৃতি পেয়ে অনন্য এক কীর্তি গড়েছেন। ২০২৪ ও ২০২৫ সালের পর এবারও সেরার মুকুট ধরে রাখলেন বার্সেলোনার এই ফুটবলার। সোমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে ইউক্রেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রি শেভচেঙ্কোর হাত থেকে তিনি পুরস্কারটি গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে দুর্দান্ত ফুটবল খেলে আসা এই ডিফেন্ডারের প্রশংসাও করেন স্প্যানিশ ফরোয়ার্ড।
আরও পড়ুন: ইরাকের উপকূলে অগ্নিকাণ্ডের কবলে একটি বাণিজ্যিক জাহাজ
২০২৫–২৬ মৌসুমে ইয়ামালের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে তাঁর নামের পাশে গোল রয়েছে ২৪টি। শুধু গোল নয়, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ১৮টি। তাঁর ব্যক্তিগত নৈপুণ্যে বার্সেলোনা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে। স্প্যানিশ লিগে তিনি ১৬টি গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তকমাও পেয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে তাঁর গোল ২৪টি, সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮ গোল। স্প্যানিশ লিগে ১৬ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করে প্রতিযোগিতাটির সর্বোচ্চ অ্যাসিস্টদাতাও হয়েছেন তিনি।
আরও পড়ুন: জাপানে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সফর
পুরস্কার পাওয়ার পর বার্সেলোনা, জাতীয় দল স্পেন এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়ামাল। ব্যক্তিগত এই সাফল্যের মুহূর্তে তিনি ভুলে যাননি সতীর্থ পাউ কুবারসির কথা। ইয়ামালের মতে, কুবারসিও এই পুরস্কার পাওয়ার জন্য যোগ্য ছিলেন এবং তিনি দীর্ঘ সময় ধরে দারুণ ফুটবল উপহার দিয়ে আসছেন।
উল্লেখ্য, অনূর্ধ্ব-২১ বয়সী সেরা পুরুষ ফুটবলারকে ২০১৮ সাল থেকে এই স্বীকৃতি দেওয়া হয়, যা আগে কোপা ট্রফি নামে পরিচিত ছিল। এর আগে বার্সেলোনার হয়ে ২০২১ সালে পেদ্রি এবং ২০২২ সালে গাভি এই ট্রফিটি জিতেছিলেন। ইয়ামালের টানা তিনবার এই পুরস্কার জয় নিশ্চিতভাবেই বিশ্ব ফুটবলে বার্সেলোনার অ্যাকাডেমি ও তরুণ প্রতিভার আধিপত্যকে আরও শক্তিশালী করল। ২০১৮ সালে চালু হওয়া এই পুরস্কারের নাম আগে ছিল কোপা ট্রফি।


















