কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার

কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ওয়ারী বিভাগ। রোববার বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নুরে আলম সিদ্দীকী হক কে গুলশান থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন: ডেমরায় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ২
আরও পড়ুন: রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি




















