সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ আর নেই

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন।মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তৌফীক নাওয়াজ। কন্টিনেন্টাল হাসপাতালের কাস্টমার কেয়ার নির্বাহী আবদুল্লাহ আল মুহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে হবে নতুন ৫ ভবন: একনেক সভায় ১০ হাজার কোটি টাকার ১১ প্রকল্প
আরও পড়ুন: দায়িত্ব গ্রহণ করলো বিএফডব্লিউইর নতুন নির্বাহী কমিটি: নেতৃত্বে খাদিজা আফজাল




















