চট্টগ্রাম বন্দরে ৩৯৩ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’ রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানে মোট ২২টি ভিন্ন ক্যাটাগরির স্থায়ী পদে ৩৯৩ জন কর্মীকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের ২২টি স্থায়ী পদে মোট ৩৯৩ জন কর্মী নিয়োগ দেবে।
পদভিত্তিক বিবরণ ও বেতন স্কেল
- পারসোনেল অফিসার/সহকারী সচিব২ জন (গ্রেড-০৯, বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট)১ জন (গ্রেড-০৯, বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)
- সহকারী পরিসংখ্যান কর্মকর্তা১ জন (গ্রেড-১০, বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা)
- লাইটিং অফিসার১ জন (গ্রেড-১১, বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা)
- সহকারী পরিদর্শক (ক্রাফটস)১ জন (গ্রেড-১১, বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা)
- ইঞ্জিনচালক (১ম শ্রেণি)৫ জন (গ্রেড-১২, বেতন: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা)
- ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান গ্রেড-১৩ জন (গ্রেড-১৪, বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)
- ইঞ্জিন চালক (২য় শ্রেণি)৬ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)
- ল্যান্ড সার্ভেয়ার২ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)
- ওয়ার্ড কিপার১ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)
- ল্যাব অ্যাসিস্ট্যান্ট১ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)
- স্টুয়ার্ড১ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)
- নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর৮০ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)
- অফিস সহকারী কাম হিসাব সহকারী (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ)১ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ)১ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)
- সহকারী সাব ইন্সপেক্টর১০ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)
- গ্রিজার২০ জন (গ্রেড-১৭, বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা)
- লস্কর৫৫ জন (গ্রেড-১৯, বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা)
- ভান্ডারি১৯ জন (গ্রেড-২০, বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা)
- খালাসী৬০ জন (গ্রেড-২০, বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা)
- নিরাপত্তারক্ষী১০২ জন (গ্রেড-২০, বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি
পদভেদে আবেদনকারীদের ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস, মাধ্যমিক (এসএসসি), উচ্চমাধ্যমিক (এইচএসসি), কারিগরি ডিপ্লোমা এবং স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পদ অনুযায়ী বাণিজ্য, বিজ্ঞান কিংবা কারিগরি বিষয়ের ডিপ্লোমা ও সম্পর্কিত কাজের বাস্তব অভিজ্ঞতার শর্ত প্রযোজ্য হবে।
আরও পড়ুন: জাপানে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সফর
বয়সসীমা
৮ ডিসেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী অধিকাংশ পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত করা হয়েছে। তবে ইঞ্জিনচালক (১ম শ্রেণি) পদের আবেদনের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং ইঞ্জিনচালক (২য় শ্রেণি) পদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আগামী ৮ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
বিশেষ শারীরিক যোগ্যতা
সহকারী সাব ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদের জন্য শারীরিক বিশেষ মান নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচ যাত্রী নিহত, আহত চার
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হওয়া বাধ্যতামূলক।
নারী প্রার্থীদের বেলায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
উভয় পদের প্রার্থীদের অবশ্যই সাঁতার জানা থাকা আবশ্যক।
আবেদন ফি
- ১ থেকে ৩ নম্বর পদ২০০ টাকা
- ৪ থেকে ৬ নম্বর পদ১৫০ টাকা
- ৭ থেকে ১৭ নম্বর পদ১০০ টাকা
- ১৮ থেকে ২২ নম্বর পদ৫০ টাকা
উল্লিখিত পরিমাণ ফি নির্ধারিত নিয়মে অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে।
অনলাইন আবেদন ও সময়সূচি
আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনলাইন আবেদন সংক্রান্ত নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক আবেদন ফরম পূরণ করতে হবে।
- আবেদন শুরুর সময়৮ নভেম্বর ২০২৬ (সকাল ১০টা)
- আবেদনের শেষ সময়৮ ডিসেম্বর ২০২৬ (রাত ১২টা)
- ফি জমা দেওয়ার শেষ সময়১০ ডিসেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য
- কর্মক্ষেত্রে বেশি মানসিক চাপে থাকেন ইউরোপের যে ১০ দেশের কর্মীরা।
- ৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি; পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের।





















