আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগের বিজ্ঞপ্তি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে দুটি ভিন্ন পদে মোট ৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০। বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা। বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ।
আরও পড়ুন: ইতালির সিসিলিতে জোড়া ভূকম্পন, জারি হলো সুনামি সতর্কতা
পদের বিবরণ ও বেতন স্কেল
- সিস্টেম ম্যানেজার: পদ সংখ্যা ১টি। বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা (তৃতীয় গ্রেড)।
- প্রিন্সিপাল অফিসার: পদ সংখ্যা ৬১টি। বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা (ষষ্ঠ গ্রেড)। নিয়োগপ্রাপ্তরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের যোগ্যতা
সিস্টেম ম্যানেজার পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
পাশাপাশি সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বা সমপর্যায়ের পদে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন: যশোরে দুই বাইকের সংঘর্ষে ঝরল তিন প্রাণ
আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে অন্তত দুটি প্রকাশনা এবং পিএইচডি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
প্রিন্সিপাল অফিসার পদের জন্য যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না এবং অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
বয়সসীমা
১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। দুটি পদের মধ্যে সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
- আবেদন ফি: ২০০ টাকা।
- ফি জমাদানের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।



















