স্প্যানিশ ‘নোবেল’ পেলেন লিওনেল মেসি

স্পেনের অন্যতম সম্মানজনক ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করলেন লিওনেল মেসি। শুক্রবার ওভিয়েদো শহরে আয়োজিত অনুষ্ঠানে রাজকন্যা লিওনর তার হাতে সম্মাননা হিসেবে একটি পার্চমেন্ট স্ক্রল তুলে দেন। ফুটবল ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি বঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন এই তারকাকে এ বছরের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। অনুষ্ঠানটি হয়েছে স্পেনের উত্তরের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে। তারা বারবার মেসির নাম ধরে স্লোগান দেন।
আরও পড়ুন: নদীপথে বাড়ছে অপরাধ, চ্যালেঞ্জে নৌ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা
পুরস্কার প্রদান অনুষ্ঠানে মেসির অসাধারণ প্রতিভার প্রশংসা করে রাজকন্যা লিওনর বলেন, তিনি অসাধ্যকে সাধারণ ঘটনায় রূপ দিয়েছেন। খেলাটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে এবং মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অসামান্য দক্ষতার কথা উল্লেখ করে রাজকন্যা আরও বলেন, মেসি ব্যক্তিগত সাফল্যের চেয়ে সব সময় দলীয় সংহতি ও চেতনাকে বেশি গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানে মেসির উপস্থিতি ঘিরে ওভিয়েদোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেখানে সমর্থকরা আর্জেন্টিনার জার্সি পরে প্রিয় খেলোয়াড়কে অভিবাদন জানান। বিচারকমণ্ডলী তখন তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ বলে প্রশংসা করে। মেসি যখন পৌঁছান, তখন বাজছিল ব্যাগপাইপ আর ঢোল। আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক তাকে দেখে উল্লাস করেন। মেসির ‘অনন্য ক্যারিয়ারের’ প্রশংসা করে লিওনর বলেন, ‘তিনি অসাধারণকে প্রতিদিনের ঘটনা বানিয়ে ফেলেছেন। খেলাটাকে পড়ে এবং সেকেন্ডের ভগ্নাংশে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি এটা করেছেন। আর সব সময় নিজের অহংকারের ওপরে রেখেছেন দলীয় চেতনাকে।’।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গুর ভাঙনে হুমকির মুখে বেড়িবাঁধ
দীর্ঘ ক্যারিয়ারে মেসি অসংখ্য সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। আটবার ব্যালন ডি’অর জেতা এই ফরোয়ার্ড বার্সেলোনার হয়ে ২১ বছর কাটিয়েছেন, যার মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরব। ২০২১ সালে বার্সা ছেড়ে তিনি দুই বছর পিএসজিতে কাটিয়েছেন এবং বর্তমানে খেলছেন এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিতে। আর্জেন্টিনার হয়ে খেলা এই মহাতারকা এ মাসের শুরুতে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন। জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোল, ম্যাচ ও অ্যাসিস্টের রেকর্ড এখন তার দখলে। বার্সেলোনায় তিনি কাটিয়েছেন ২১ বছর। জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগও। ২০২১ সালে বার্সা ছেড়ে তিনি যান ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইঁতে।
উল্লেখ্য যে, ১৯৮১ সালে প্রবর্তিত এই পুরস্কারটি স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে ‘স্প্যানিশ নোবেল’ হিসেবে পরিচিত।
শিল্প, বিজ্ঞান ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া এই পুরস্কারের সঙ্গে ৫০ হাজার ইউরো বা প্রায় ৭০ লাখ টাকা অর্থপ্রদান করা হয়। মানুষের সহাবস্থান ও বিশ্বজুড়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়। এ বছর মেসির পাশাপাশি ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, নভোচারী ক্রিস্টিনা কোচ এবং সংগীতশিল্পী প্যাটি স্মিথও নিজ নিজ ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন। এর আগে ক্রীড়া বিভাগে সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল এবং এলিউদ কিপচোগের মতো কিংবদন্তিরা এই সম্মান অর্জন করেছেন। জুন মাসে তাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। এই পুরষ্কারের সঙ্গে থাকে ৫০ হাজার ইউরোর (প্রায় ৭০ লাখ টাকা) পুরস্কার অর্থ।



















